আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নদ-নদীতে পানি বৃদ্ধি, আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের ধুম

নওগাঁর আত্রাই উপজেলার নদ-নদী ও খাল-বিলে বর্ষার পানি প্রবেশ করায় জেলে পরিবারগুলোর মধ্যে মাছ শিকারের ধুম পড়েছে।

দীর্ঘদিন পানিশূন্যতায় কর্মহীন থাকা মৎস্যজীবীরা এখন বড়ফাঁসের জাল, খেপলা জাল, ঠেলা জাল, চারু, খলসান ও খড়া জাল নিয়ে নেমেছেন মাছ ধরায়। অনেক পরিবার আবার নতুন করে জাল স্থাপনসহ মাছ শিকারের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।

উপজেলাটি প্রতিবছরই বন্যাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ঐতিহাসিক আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়ায় জলাশয়গুলো এখন পানিতে পরিপূর্ণ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুষ্ক মৌসুমে নদী ও খাল-বিল শুকিয়ে যাওয়ায় কয়েক মাস ধরে জেলে পরিবারগুলোকে চরম আর্থিক সংকটে পড়তে হয়। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পেশায় যুক্ত হন। তবে বর্ষার পানি আসায় তাদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে প্রায় দুই হাজার জেলে পরিবার রয়েছে। তারা মাছ শিকার করে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
খঞ্জর গ্রামের মৎস্যজীবী অজিত কুমার হাওলাদার বলেন, আগে প্রায় সারা বছরই মাছ ধরা যেত। এখন শুষ্ক মৌসুমে নদী-খাল শুকিয়ে যাওয়ায় বছরের অর্ধেকের বেশি সময় মাছ শিকার বন্ধ থাকে। ফলে সংসার চালাতে অন্য পেশায় যেতে হয়।

মৎস্যজীবী স্বপন কুমার হাওলাদার বলেন, বর্ষা মৌসুমেও আগের মতো মাছ পাওয়া যায় না। অবাধে নিষিদ্ধ রিংজাল ব্যবহারের কারণে মাছের পোনা ধ্বংস হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন কমে যাচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন ও দেশীয় প্রজাতি সংরক্ষণে নিষিদ্ধ রিংজাল ও কারেন্টজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জাল জব্দ করে ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে প্রকৃত মৎস্যজীবীদের সহযোগিতা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় বিভিন্ন হাট-বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০