স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মুকুট জিতেছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেসের একমাত্র গোলে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বসেরা হয় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

স্কোরলাইন ব্যবধানের কথা বললেও মাঠের খেলায় ছিল স্পেনের নিরঙ্কুশ আধিপত্য। বলের দখল, আক্রমণ এবং গোলের সুযোগ—সব ক্ষেত্রেই এগিয়ে ছিল ইউরোপের চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে আর্জেন্টিনা মাত্র দুটি শট নিতে সক্ষম হলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও। অন্যদিকে স্পেন ২০টি শটের মধ্যে ১২টিই রাখে লক্ষ্যে।

স্পেনের সুসংগঠিত রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণে কার্যত নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে চাপে রাখে রদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামালরা।

নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এন্সো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনার ওপর চাপ আরও বাড়িয়ে দেয় স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের হেড পাস থেকে জোরালো শটে জয়সূচক গোল করেন ফেররান তোরেস।

২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে নতুন রেকর্ডও গড়েছে তারা। একই সঙ্গে পুরুষ ও নারী—উভয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও অর্জন করেছে স্পেন।

অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হওয়ায় হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে উত্তেজনার জেরে লেয়ান্দ্রো পারেদেস লাল কার্ড দেখেন। সবকিছু ঠিক থাকলে এটিই হতে পারে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০