নলডাঙ্গা প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে নলডাঙ্গা উপজেলার মাংস প্রক্রিয়াজাতকারীগণের সঠিক পদ্ধতিতে পশু জবাই, চামড়া অপসারণ, মাংসের মান নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অবহিত করণ শীর্ষক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ মাংস উৎপাদন ও সরবরাহ করতে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, হাট বাজারে কসাইদের সুস্থ গরু বা পশু জবাই নির্দিষ্ট সময় ও স্থানে নিশ্চিত করতে হবে। যার ফলে সাধারণ মানুষ নিরাপদ মাংস সঠিক সময় ও স্থানে পাবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর গোলাম মওলা, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন হাট বাজারের গোস্ত ব্যবসায়ীগণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০