নাটোর শহরের মাদ্রাসা মোড় গোল চত্বরে নিয়মিত চেকিংয়ের সময় নাম্বার বিহীন ট্রাক চেকিং করতে গিয়ে ধরা পরল আধা মন গাঁজা। এ সময় চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে টহলরত অবস্থায় পুলিশ চারজন নাম্বার প্লেট বিহীন ট্রাককে গতিরোধ করে। এ সময় ট্রাকের কাগজপত্র চেকিং করতে গেলে কাগজ দেখানোর কথা বলে ড্রাইভার সটকে পড়ে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ডিকিতে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। পরে পুরো গাড়িতে তল্লাশি জ্বালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় । ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে দায়িত্ব রত পুলিশ কর্মকর্তা জানান, তদন্ত করে দেখা হচ্ছে গাজা গুলো কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং গাড়ির মালিকের খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গাড়িতে আরো কোন গাঁজা আছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য