admin
১৫ অগাস্ট ২০২৫, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ আটক – ২

পাবনার ঈশ্বরদীতে চার রাউন্ডগুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ দুই জনকে আটক করেছে আমবাগান ফাঁড়ি পুলিশ।

শুক্রবার(১৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের দক্ষিণ নারিচা বকুলের মোড়গামী পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা পৌর শহরের ভুতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। এসময় তাদের নিকট থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আফজাল হোসেন জানান, ঘটনার সময় রাতে পুলিশের একটি দল ওই এলাকায় জরূরীভাবে দায়িত্ব পালন করছিল। এই সময় আটককৃতরা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলটি থামানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায় সন্দেহ হলে তাদের দেহে তল্লাশি করে শাহানের কোমর থেকে চার রাউন্ডগুলি ভর্তি আমেরিকার তৈরি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

এসময় তাদের মোটরসাইকেলটিও জব্দসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০