বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষক নির্যাতন, বিএনপির কর্মী আটক

রাজশাহীর বাঘা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম টিপু সুলতান (৩০)। তিনি বাঘা উপজেলার আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, টিপু সুলতান বিগত সরকার আমলে আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে সরকার পতনের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার সঙ্গে চলাফেরা করছিলেন।
ভুক্তভোগী কলেজ অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আড়ানী পৌর বাজারসংলগ্ন এলাকায় তাঁর নতুন ভবন নির্মাণকাজ চলছিল। এ সময় মোটরসাইকেলে করে টিপু সুলতান সেখানে এসে মিস্ত্রীদের কাজ বন্ধ করতে বলেন। কাজ বন্ধের কারণ জানতে চাইলে তিনি বিএনপির এক সিনিয়র নেতার নাম ভাঙিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু সুলতান তাঁকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক হারুন ইসলাম। আশপাশে ভিড় ও হৈচৈ দেখে তিনি ঘটনাস্থলে থামেন এবং স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জেনে টিপু সুলতানকে আটক করে থানায় নিয়ে যান।
আরও জানা যায়, আটক টিপু সুলতান ভুক্তভোগী অধ্যাপক শফিকুল ইসলামের স্ত্রীর চাচাতো ভাই।
নাম প্রকাশে অনিচ্ছুক আড়ানী পৌর বিএনপির এক নেতা বলেন, “টিপু সুলতান আগে আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় নানা অপকর্মে জড়িত ছিল। সরকার পতনের পর সে বিএনপির রাজনীতিতে ঢুকে পড়ে এবং কিছু নেতাকে ম্যানেজ করে তাদের সঙ্গে চলাফেরা শুরু করে।”
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, “বর্তমানে অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু নামের কাউকে আমি চিনি না। সে আমাদের দলের সঙ্গে যুক্ত—এমন তথ্যও আমার জানা নেই।”
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, “ঘটনাটি সত্য। অভিযুক্ত টিপু সুলতানকে থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০