admin
১০ অগাস্ট ২০২৫, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

“শিক্ষার্থীদের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে হলে রাজনীতি থাকা চলবে না” – উপাচার্য হোসেন উদ্দিন শেখ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২য় ব্যাচ) নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শহরের ‘ডাক দিয়ে যাই’ এনজিও অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। তিনি বলেন, “একজন শিক্ষার্থী হাজারো স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে আসে। সেই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে হলে আবাসিক হলগুলোকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে। ছাত্ররাজনীতি ও শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “তোমরাই একদিন এই দেশকে নেতৃত্ব দেবে। নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে। আমি অভিভাবকদের আশ্বস্ত করতে চাই-আমার নিজের সন্তানদের মতো করেই আমি প্রতিটি শিক্ষার্থীর যত্ন নেব।” তিনি আরও জানান, খুব শিগগিরই শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ এবং একটি নতুন ছাত্রী হল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আরও বলেন, “অনেকে ভালো ফল করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, অথচ তোমরা হতে পেরেছ। এটা তোমাদের জন্য একটি বড় অর্জন-তবে এটি কেবল শুরু। সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ ও সুযোগ।” তিনি আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১১

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

১২

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

১৩

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

১৪

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

১৭

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১৮

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১৯

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

২০