admin
১১ অগাস্ট ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে হাসিবুল হত্যাকান্ডের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত-১,

রাজশাহীর দুর্গাপুরে হাসিবুল হত্যাকান্ডের ঘটনার জেরে জামিনে আসা ওয়াজেদ আলী (৬৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই সাথে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরিফ এর স্ত্রী নাসরিন বেগম (৩৫) কে আটক করেছে।

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী একই গ্রামের মৃত দলিমুদ্দিনের পুত্র।

হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে হোজা অনন্দকান্দী গ্রামের আরিফ হোসেনের স্ত্রী নাসরিন বেগম (৩৫) কে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
এঘটনায় আহতরা হলেন, নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫৭) ও তার ছেলে মাসুম আলী (২৮)। আহতদের তিনজনকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় মারা যান ওয়াজেদ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ১৪ মে একই গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। যা মামলা নম্বর ১৩। ৭ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন নিহত ওয়াজেদ আলী। ওয়াজেদ আলী গত এক মাস আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করেন। গত রবিবার (১০ আগস্ট) সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরেজে কাজ করছিলেন। এসময় একই প্রতিপক্ষের লোকজন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায় তাদের ওপরে।

হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। ও তার ছেলে মাসুম গুরুতর আহত হয়। এসময় ওয়াজেদের স্ত্রী লাইলী বেগম খবর পেয়ে সেখানে গেলে ধারালো অস্ত্রের আঘাতে সেউ গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

আহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, “আমার স্বামী ও সন্তান আদালত থেকে জামিনে এসেছেন, তবুও প্রতিপক্ষের ভয়ে আমরা নিজ বাড়িতে উঠতে পারি না। নানা সময় তারা হুমকি-ধমকি দেয়, এজন্য আমরা আত্মীয়ের বাড়িতে থাকি। রবিবার সকালে পানের বরজে গেলে আমার স্বামী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। এমনকি আমাকে হাত-পা ভেঙে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এই হামলায় আমার স্বামী মারা গেছে। আমি এর বিচার চাই। ”

এবিষয়ে দুর্গাপুর থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ পুর্বে একটি হত্যাকান্ডের ঘটনায় একটি পক্ষের ৩জন আহত হয়েছে। এদের মধ্যে ওয়াজেদ আলী নামে একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০