admin
১১ অগাস্ট ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগড়ে মোবাইল ইন্টারনেট ও নেটওয়ার্ক বন্ধ ভোগান্তি চরমে

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২ মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন হাজারো মানুষ।সরকারি-বেসরকারি অফিসের কাজকর্ম ধীরগতিতে চলছে, প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, অনলাইনভিত্তিক সেবাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও গত ২/৩ মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত—বিদ্যুৎ চলে গেলেই তাদের টাওয়ারও বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারেই নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা।পূর্বে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২ মাস ধরে কোনো তদারকি হচ্ছে না। ফলে টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো প্রতিনিধিরা সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার-সংশ্লিষ্ট ব্যক্তি জানান, চাঁদার দাবিতে আঞ্চলিক সশস্ত্র দলের বেপরোয়া তৎপরতায় নেটওয়ার্ক বিপর্যয় সৃষ্টি হয়েছে। গত এক মাসে একাধিকবার মোবাইল টাওয়ারে হামলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিসংযোগ এবং কয়েকজন অপারেটরকে অপহরণের ঘটনা ঘটেছে।এছাড়া রবির ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বিলসংক্রান্ত জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে টাওয়ারগুলোর তদারকি বন্ধ রয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জানান নেটওয়ার্ক বিপর্যয় নিয়ে এলাকাবাসীর অভিযোগ আছে। মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০