admin
১২ অগাস্ট ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে জাতীয় যুব দিবস পালিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, এনসিপি জেলা কমিটির সদস্য মো. শাহরিয়ার জামান (সম্পদ), সফল আত্মকর্মী মো. রেজাউল করিম ও মোসলেমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলার সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।

পরিশেষে উপস্থিত প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি । এবং ২১ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের যুব ঋণের চেক প্রদান করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

১

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

২

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

৩

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

৪

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

৫

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

৬

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

৭

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

৮

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

৯

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

১০

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

১১

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

১২

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

১৪

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

১৫

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১৭

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৮

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১৯

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

২০