admin
১২ অগাস্ট ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে- ইউএনও ফয়সাল আহমেদ

গোদাগাড়ীতে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

১২ আগস্ট ( মঙ্গলবার) সকাল ১০ টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণ উদ্যোগতা ও যুবক যুবতিদের নিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ। এছাড়াও গোদাগাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ রিতা পারভিন সহ যুব ও যুবতীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ যুব ও যুবতীদের স্বাগত জানিয়ে বলেন, আমরা যারা আছি সবার উদ্দেশ্যই এক। আমাদের আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করতে হবে। এজাবতকালে ১০ হাজার ৪ শ ২৩ জন যুব ও যুবতী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তবেই আমরা স্বাবলম্বী হতে পারবো। শেখার পরে বসে থাকলে চলবে না। এদেশে ইলেকট্রনিক, মোবাইল মেরামত, ব্লক বাটিক,প্লাম্বিংয়ের কাজের চাহিদা বাড়ছে। এগুলো হাতে কলমে শিখে আমরা স্বাবলম্বী হতে পারি।

ইউএনও ফয়সাল আহমেদ বক্তব্য শেষে যুব ও যুবতীদের শপথ বাক্য পাঠ করান। শপথ পাঠ অনুষ্ঠানে জুলাইকে স্মরণ করে তিনি দর্পিত কণ্ঠে বলেন, “আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, দেশের প্রতি অনুগত থাকবো। জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকবো। যুবসমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করবো। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হবো। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। অন্যায় ও দুর্নীতি করবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না।মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন।

উল্লেখ্য, শুরু থেকে এখন পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর গোদাগাড়ী থেকে বিভিন্ন ট্রেডে ১০ হাজার ৪ শ ২৩ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যাতে আত্মকর্মী হতে পারে সে জন্য যুব ঋণ সহায়তা দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় জুলাই-২০২৫ পর্যন্ত ৯ শ ৫২ জনকে ৫ কোটি ১ লাখ এবং পরিবারভিত্তিক কর্মসূচির আওতায় ৩ হাজার ৯ শ ৬১ জনকে ৬ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।
আলোচনাসভা শেষে আজ ৩৮ জনের মাঝে বিভিন্ন মেয়াদে ২৬ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০