চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে র্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত। আলোচনাসভার শুরুতে উপস্থিত যুবক-যুবতীতের শপথ বাক্তব্য পাঠ করানো হয়। “প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুমাত্রিক অংশীদারিত্বের অগ্রগতি” এবছরের প্রতিপাদ্য বিষয়কে উপজীব্য করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
বিশেষ অতিথির ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, সহকারী প্রোগ্রামার সোহেল রানা, সমাজ সেবা অফিসার সোহেল রানা, পিআইও দুলাল উদ্দিন।
উদ্যোক্তাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আব্দুল আলিম। আলোচনা শেষে ১১জন উদ্যোক্তাকে ১১লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
মন্তব্য