admin
১২ অগাস্ট ২০২৫, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি উন্নয়ন পর্যায়ে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। তবে কাঠামোগত বৈষম্য, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তরুণদের সম্পৃক্ততায় বাধা সৃষ্টি করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সনাক পিরোজপুরের সভাপতি এম. এ. রব্বানী ফিরোজ। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন ট্রেড প্রশিক্ষক, সরকারি কর্মকর্তা, ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০