admin
১৩ অগাস্ট ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার পানি বৃদ্ধি বাঘায় বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার আকস্মিক বন্যায় শত শত হেক্টর আউশ ধান ও পেঁপেসহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়িঘর।

সরেজমিনে দেখা গেছে, নীচ পলাশী ফতেপুর মাঠে কৃষকেরা কোমরপানিতে নেমে অপরিপক্ব ধান কেটে নিচ্ছেন গরুর খাদ্য হিসেবে। চায়না বেগম (৩৫) ও তাঁর স্বামী শমশের আলী (৪০) জানান, পাঁচ বিঘা জমিতে আউশ ধান চাষ করেছিলেন, যার প্রতিটি বিঘায় খরচ হয়েছে প্রায় ৫ হাজার টাকা। বন্যায় সব ধান নষ্ট হওয়ায় তাঁরা দিশেহারা।

শ্রমিক সংকটের কারণে যাঁদের ধান কিছুটা পেকেছে, তাঁদেরও বিপাকে পড়তে হচ্ছে। এখন একজন শ্রমিক এক বেলা ধান কাটার জন্য নিচ্ছেন ৮০০ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক মজিবর শিকদারের ১০ বিঘার পেঁপে বাগান কোমরপানিতে ডুবে গেছে। চোখের জলে তিনি বলেন, “সবকিছু দিয়ে এই বাগান করেছিলাম, এখন আমি নিঃস্ব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশী ফতেপুর, কালিদাসখালী, আতারপাড়া, চৌমাদিয়া এবং দিয়াড়কাদিরপুরের প্রায় ৬০০ বাড়িঘর ডুবে গেছে। চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ প্রায় ৫০টি পরিবার নদীভাঙনের হুমকিতে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, উপজেলায় ৭৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, প্রাথমিকভাবে ২২০টি পরিবারকে চিহ্নিত করে বুধবার প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বরাদ্দ পেলে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০