admin
১৩ অগাস্ট ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক হত্যার বিচারহীনতা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে- কালাম আজাদ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ার  শাহজাহানপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, দিনকালের বিশেষ প্রতিনিধি ও বিএনপির সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ।
তিনি আরো বলেন, “১৫ দিনের মধ্যে দ্রুত বিচার আইনে সাংবাদিক তুহিন হত্যার বিচার করতে হবে। এবং হত্যাকারী,  সন্ত্রাসীদেরকে সর্বোচ্চ শাস্তি
মৃত্যুদণ্ড দিতে হবে। এছাড়াও তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে।”
শাহজাহানপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শাজাহানপুর প্রতিনিধি  জিয়াউর রহমান জিহার সভাপতিত্বে দৈনিক জনকণ্ঠ পত্রিকার শাজাহানপুর প্রতিনিধি সাংবাদিক সানোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক  সজিবুল আলম সজীব, সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, মেজবাউল আলম মেজবা, খন্দকার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা আরিফুর রহমান মিঠু, নজরুল ইসলাম  মিলন, আনোয়ার হোসেন  প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি রফিকুল ইসলাম রফিক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন,  বিশিষ্ট হাইওয়ে হোটেল ব্যবসাযয়ী আব্দুল জব্বার  সহ
প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিন আলম, সাহেব মেম্বার, মনজুরুল ইসলাম রিপন, নাজিরুল ইসলাম রিয়াজুল ইসলাম, সূচন্দন, খাজা রতন, শাহ আলম,  জাকারিয়া আলম, মুক্তা সরকার, শিবলু রহমান, সবুজ, আব্দুল কাইয়ুম সহ শাহজাহানপুর উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০