রাজশাহীর বাঘার আড়ানীতে বাসাবাড়িতে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।১২ আগস্ট ২০২৫ ইং (মঙ্গলবার) আনুমানিক ১/২ টার দিকে আড়ানীর উত্তর সোনাদহ্ গ্রামে, আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের বাসা বাড়ি তে ২ জন ব্যক্তি পাচির টপকে ঘরে তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে নগদ ২৫,০০০ টাকা, আনুমানিক ৩ ভরি স্বর্ণ চুরে করেন।
চুরে করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টের পেলে তাদের আটক করেন, ২ জন চুরির সাথে জড়িত থাকলেও একজন কৌশলে পালিয়ে যায় এবং একজন
বারাকাত কে আটক করেন গ্রামবাসী । জানা যায় পালাতক চোরদের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা মুক্তারপুরে ।পরে চোর বারাকাতকে গণধোলাই দিয়ে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।
থানার অফিসার ইনচার্জ বলেন, বাঘা থানার পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছেন । আইনি প্রক্রিয়া চলছে উক্ত চুরি সাথে জড়িত থাকা বাকিদের ধরার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এই ঘটনার পর থেকে উক্ত এলাকার বাসিন্দারা চোরের ভয়ে আতঙ্কে বসবাস করছে।
মন্তব্য