admin
১৭ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিটি স্পার্ক’র বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক’র বছর পূর্তি উপলক্ষে দেশে ও বিদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

ইউনিটি স্পার্ক’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়,যা একইদিনে অন্যান্য ইউনিট ও আন্তর্জাতিক শাখাগুলোতে উদযাপিত হয়।

চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন উম্মে হাবিবা রশীদ হিয়া,সাকিবুল ইসলাম শিহাব,নওশীন রুহি,এইচ এম মুনিরুজ্জামান,ইয়াসিন উদ্দিন,অর্পন দে,আমিমুল এহসান,এনামুল হক সাইদ ও মুহিবুল হাসান রাফি প্রমূখ।

প্রারম্ভিক বক্তব্যে রাকিবুল ইসলাম চৌধুরী বলেন,”এক বছরের পথচলা খুব সহজ ছিল না।সংগঠনের সব সদস্যদের নিরলস প্রচেষ্ঠা,ত্যাগ তিতিক্ষা,নিষ্ঠা, পরিশ্রম ও একাগ্রতার কারণেই আমরা আজ এই অবস্থানে উপনীত।২০২৪ সালের ৮ আগস্ট চট্টগ্রামে এই সংগঠনের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশেও সমানভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি মানবিক সহায়তা,পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।একতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতা এই মূলমন্ত্র কে ধারণ করে এগিয়ে যাচ্ছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায়।
বিগত বছরে কাজ করে গেছে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ,জরুরি রক্ত সংযোগ কার্যক্রম,বৃদ্ধাশ্রমে সেবামূলক সফর,শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ,রমজানে পথচারীদের জন্য ইফতার বিতরণ,পরিবেশ সচেতনতা অভিযান,আহত ও অবহেলিত প্রাণীর চিকিৎসা ও উদ্ধার ইত্যাদি।দেশের সক্রিয় ইউনিটের মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, বরিশাল, সাতকানিয়া-লোহাগাড়া, আলীকদম ও বান্দরবান এবং দেশের বাইরে ইউনিটগুলো হচ্ছে, ফ্রান্স, কিরগিজস্তান, সৌদি আরব, নেপাল, দুবাই, ফিনল্যান্ড, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
ইউনিটি স্পার্ক ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজ, পরিবেশ এবং মানবিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে”।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০