নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সদস্যেদের মেয়ের বিয়ের জন্য চার পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় পার-নওগাঁ নিজ কার্যালয়ে এই অনুদান দেওয়া হয়।
এ সময় চার সদস্য পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করেন নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনিবাহী সদস্যরা।
সদস্যরা হলেন বিল পালশার রাণীনগরের শহিদুল ইসলাম(৪০),প্রাণনাথপুর আদমদিঘির আব্দুল বারী(৪০),শাহাদতপুর ফতেপুর নওগাঁর এনামুল হক(৪৫), বলিরঘাট নওগাঁর এস্তাদুল সর্দার (৪২)।
নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, আমাদের এই অনুদান কার্যক্রম চলমান থাকবে।আমাদের অফিসের নিয়ম অনুযায়ী কেউ মৃত্যুবরন করলে ৩০ হাজার,দূরঘটার জন্য, মেয়ের বিবাহের জন্য ৫ হাজার, ছেলে মেয়েদের লেখাপড়ার ভর্তির জন্য ২ হাজার টাকা প্রদান করে থাকি।
তিনি আরো বলেন, এই ধারাবাহিকতায় আমার সদস্যের চার পরিবারের মেয়ের বিয়ে বাবদ ৫০০০ টাকা করে প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা টেম্পু ও সি,এন,জি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ তুহিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ তৌহিদুজ্জামান(তুহিন) সহ মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
দেবাশীষ সাহা
নওগাঁ
মন্তব্য