admin
৩০ অগাস্ট ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

কমিটি বাণিজ্য, অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি ও কেন্দ্রীয় নেতৃত্বের একক আধিপত্যের অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের গণঅধিকার পরিষদ, ছাত্র ও যুব অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার শহরের প্যারীমোহন গ্রন্থাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সহ-সভাপতি এবাদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, সংগঠন নীতি-আদর্শ থেকে সরে গিয়ে তৃণমূলকে অবমূল্যায়ন করছে এবং একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। কমিটি গঠনে আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগও তোলেন তিনি।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, অযোগ্য ব্যক্তিকে স্বজনপ্রীতির মাধ্যমে সাধারণ সম্পাদকের পদে বসানো হয়েছে। তিনি নওগাঁয় বর্তমান কমিটিকে প্রত্যাখ্যান করে সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠনকে মূল লক্ষ্য থেকে সরিয়ে নিয়েছে; তাই আত্মমর্যাদা ও তৃণমূলের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা পদত্যাগ করেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

১

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

২

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

৩

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

৪

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

৫

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

৬

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

৭

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

৮

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

৯

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

১০

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

১১

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

১২

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

১৪

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

১৫

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১৭

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৮

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১৯

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

২০