নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুলকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আতিকুল মোটরসাইকেলে যাওয়ার পথে সাদা হাইএস ভ্যান থেকে কয়েকজন নেমে পুলিশ পরিচয়ে তাকে আটক করে নিয়ে যায়। এসময় তার মোটরসাইকেল নিতে গেলে এলাকাবাসী এক অপহরণকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক ব্যক্তি কুমিল্লার লাকসাম এলাকার সালেহ আহমেদ।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য