সিংড়া (নাটোর) প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার পর সিংড়ার বিয়াশ–রাতাল সড়ক মেরামত, স্বাভাবিক যান চলাচল

নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ–রাতাল সড়কে বাস দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। শনিবার (১৮ জুলাই) বিকেলে মেরামতকাজ শেষ হওয়ার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জামতলী বাজার–বামিহাল বাজার সংযোগ সড়কের রাতাল বাজার–বিয়াশ বাজার এলাকায় প্রায় ৬০ জন যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ের কিনারে হেলে পড়ে। স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশের নরম মাটি ও নির্মাণত্রুটির কারণে বাসটির একটি চাকা রাস্তার বাইরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণকাজ শুরু থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পরিদর্শনে অনিয়মের সত্যতা পাওয়ায় নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সে সময় ঠিকাদারসহ দুজনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি একাধিকবার উপজেলা এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সড়কটি যান চলাচলের জন্য নিরাপদ। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও স্থানীয়ভাবে ট্রাকে পানি পরিবহনের কারণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দ্রুত সংস্কার করা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা শুধু সাময়িক সংস্কার নয়, পুরো প্রকল্পের নির্মাণমান নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জননিরাপত্তার স্বার্থে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০