আল আমিন, নাটোর প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

`ভাষা, সংস্কৃতি, পরিচয় রক্ষায় চাই সবার ঐক্য`, এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলা হলরুমে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, অর্পা, লাস্টার, নিডা সোসাইটি ও পিকে এস এস এর আয়োজনে ও ক্রিশিয়ান এইড এর সহযোগিতা, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উই ক্যান বাংলাদেশ এর প্রধান নির্বাহী জিনাত আরা হক। অনিমা কুজুরের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল হান্নান, জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নূর মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর ইসলাম, লাসটারের নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্দ বানু,, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, সাংবাদিক কালিদাস রায়, প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আদিবাসী নেতৃবৃন্দের ঐতিহাসিক বৈঠকে আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বৈঠকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ সকল দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০