admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১ম পর্বের খেলায় লালপুর কে হারিয়ে বড়াইগ্রাম জয়ী

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে ৪-২ গোল ব্যবধানে লালপুর উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়েছে বড়াইগ্রাম উপজেলা দল।

নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট’র প্রথম পর্বের খেলায় রবিবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে লালপুর উপজেলা স্টেডিয়ামে নক আউট পর্বের খেলায় অংশগ্রহণ করে বড়াইগ্রাম ও লালপুর উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে বড়াইগ্রাম এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল করে সমতা ফেরায় লালপুর দল। নির্ধারিত সময়ে ফলাফল ছাড়া শেষ হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। পরে ৪-২ গোলের ব্যবধানে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল জয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
এসময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, সরকারি কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার দর্শক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জেলা প্রশাসক আসমা শাহীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা যুব সমাজ কে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে, এই খেলার মাধ্যমে আমরা যুবসমাজকে ক্রীড়াঙ্গনে ফেরাতে চাই। তিনি বড়াইগ্রাম টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, বড়াইগ্রাম টিম অত্যন্ত চমৎকার খেলেছে। এসময় চূড়ান্ত পর্বে বড়াইগ্রাম টিম চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১১

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

১২

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

১৩

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

১৪

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

১৭

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১৮

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১৯

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

২০