admin
১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় কলাবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে গলায় লুঙ্গি পেঁচিয়ে হত্যা করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের যেকোনো সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সোহেল রানা (২৪)। তার বাড়ি উপজেলার বানেশ্বর এলাকার জরমডাঙ্গা গ্রামে। তার পিতার নাম লিলতাব হোসেন।

পু‌ঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা পূর্ব পাড়া গ্রামের মোঃ আব্দুস সালামের নির্জন কলা বাগানে স্থানীয়রা সোহেলের লাশ দেখতে পেলে, চিল্লাচিল্লি শুরু করে। পরে বুধবার সকাল নয়টার দিকে পুঠিয়া থানায় খবর দেওয়া হলে, সেখান হতে পুঠিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। ওই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আরো জানা যায় সোহেল বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতেন। গতকাল সে সিএনজি চালিয়ে বাড়ি আসেন। তারপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে নিহতের পিতা লিলতাব হোসেন জানান, প্রতিদিন সে ভ্যান বা সিএনজি চালিয়ে সন্ধ্যার আগেই বাসায় আসে। কালকে বাসায় এসে রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে আসলে তার সাথে আমার নয়টার দিকে ফোনে কথা হয়। এরপর রাত সাড়ে নয়টার দিকে সোহেলের নাম্বার বন্ধ পায় তার পিতা। কে বা কেন তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি নিহতের পিতা লিলতাব হোসেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সকালে ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে লাশটি আমরা উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত শেষে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে এ বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

১০

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১২

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১৩

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৪

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৫

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৭

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৮

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

২০