admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্নির স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজন এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বাদী বোরহানুল ইসলাম উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে পরশ মন্ডল (২৩)-এর সাথে তার বোন আন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ৯ সেপ্টেম্বর ভোরে পরিকল্পিতভাবে আন্নিকে শ্বশুরবাড়ির শয়নকক্ষে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে স্বামীর নির্দেশে ননদ পলি খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে জোরপূর্বক কীটনাশক পান করায়।
অচেতন অবস্থায় আন্নিকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই দাবি করেছেন, মৃত্যুর আগে আন্নি নিজ মুখে ঘটনার বিস্তারিত জানিয়ে যান এবং সেই বক্তব্য তিনি মোবাইলে রেকর্ড করেছেন। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় শ্বশুরবাড়ির কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আন্নির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

১০

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১২

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১৩

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৪

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৫

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৭

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৮

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

২০