নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামী পরশ মন্ডল (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত ১২ সেপ্টেম্বর রাতে বাগাতিপাড়ার বেগুনিয়া গ্রামে পরকীয়া কাজে বাধা দেওয়ায় স্ত্রী আন্নি খাতুনকে (২১) মারধর ও বিষ খাইয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় হত্যা মামলা দায়ের হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে তারা আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়ার ধোকড়াকুল এলাকা থেকে অভিযান চালিয়ে পরশ মন্ডলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। পরে তাকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য