admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে দাদির দেওয়া জুস খেয়ে নাতির মৃত্যু!

নাটোরের বড়াইগ্রামে দাদীর দেওয়া জুস খেয়ে ১ বছর ১০ মাস বয়সী নাতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ইকড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম নুর ইসলাম। সে পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পুর্বপাড়া গ্রামের শাকিল আহম্মেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র ছেলে। বড়াইগ্রাম থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ শিশুটির দাদি সখিনা বেগম (৪৫)কে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির মৃত্যু রহস্য উম্মোচনের চেষ্টা চলছে। জুসের মধ্যে বিষ মিশিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে এমন আলামত বা প্রমাণ মিললে থানায় হত্যা মামলা রুজু করা হবে বলে জানায় থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন। অভিযুক্ত দাদি সখিনা বেগম গুরুদাসপুরের সোনাবাজু পুর্বপাড়া গ্রামের আব্দুর মোতালেবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে বড়াইগ্রামের রোলভা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সাথে সোনাবাজু গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শাকিল হোসেনে সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূর সাথে কলহ বিবাদ চলে আসছিল শ্বাশুড়ি সখিনা বেগমের। প্রায়ই পুত্রবধুকে তিনি মারপিট সহ বিভিন্নভাবে নির্যাতন করতেন। কয়েকদিন আগে মারপিট করলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় শাকিল হোসেন।

শিশুটির মা পায়েল খাতুন জানান, শনিবার ইকড়ি গ্রামে মামা শ্বশুর শাহাদাত শাহ’র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সেখানে আমার শ্বাশুড়িও আসেন। দুপুর ১২টার দিকে ওই বাড়িতেই আমার ছেলেটিকে ঘুম পাড়িয়ে রাখি। দেড়টার দিকে আমার শ্বাশুড়ি আমার ছেলেকে ঘুম থেকে তুলে জুস খাওয়ায়। তারপর থেকে সে অসুস্থ হয়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার ছেলে বিষাক্ত কিছু খেয়েছে। চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সে মারা যায়।
অভিযুক্ত সখিনা বেগম বলেন, আমার ছেলে কিনে নিয়ে আসা জুস আমি খাওয়াইছি। কিভাবে মারা গেল আমি জানিনা। আমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তবে স্থানীয় অনেকেরই ধারণা, পুত্রবধূ পায়েল তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিয়ে শ্বশুর বাড়িতে রেখেছে তাই প্রতিহিংসাপরায়ন হয়ে দাদিও পায়েলের শিশুপুত্রকে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে কোল খালি করেছে।
থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট সহ শিশুটির পেটের খাবারের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ। এটা হত্যাকান্ড প্রমাণিত হলে অবশ্যই অপরাধীকে যথাযথ আইনের আওতায় নিয়ে আসা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১০

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১১

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১২

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৩

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৪

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৭

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১৯

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

২০