নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে নিজ বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাজেরা বেগমের পুত্রবধূ রান্নাঘরে গিয়ে তাকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় দেখতে পান। তার পা মাটিতে ছোঁয়া এবং মুখে রক্তের দাগ ছিল।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।
লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এটি আত্মহত্যা না অন্য কিছু—তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের পাশাপাশি নানা গুঞ্জনও ছড়িয়েছে।
মন্তব্য