admin
৯ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন আলী লালপুর উপজেলার বিলমাড়িয়া মহরকয়া গ্রামের বাসিন্দা এবং বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ছোট ভাই। তিনি তার বোনের সঙ্গেই কোয়ার্টারে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা পাশ করেন। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করলেও শারীরিক অসুস্থতার কারণে তিন মাস পর তা বন্ধ করে বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে ইন্টার্নশিপের সনদপত্র সংগ্রহ করতে রাজশাহী যান। তবে ইন্টার্নশিপ সম্পন্ন না হওয়ায় কর্তৃপক্ষ তাকে সনদ প্রদান করতে অপারগতা জানায়। এরপর তিনি খালি হাতে বাড়ি ফিরে আসেন।

বাড়ি ফিরে দুপুরে খাবার শেষে বড় বোন ডিউটিতে গেলে শাহিন একা ঘরে গামছা দিয়ে ফাঁস নেন বলে জানা গেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আখতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

১০

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

১১

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১২

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১৩

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১৪

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৫

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৬

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৮

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৯

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২০