admin
১০ অক্টোবর ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য আটক

রাজশাহীর বাঘা উপজেলায় বিকাশ ও ইমো প্রতারণার সঙ্গে জড়িত চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—  মো. জুবায়ের হাসান শিশির (২১) মো. জাহিদ হাসান সিজান (১৯) — উভয়েই রাজশাহীর বাঘা থানার আশরাফপুর গ্রামের ফারুক হোসেন লিটনের পুত্র। শরিফুল ইসলাম সিজান (৩৪), একই গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র। রতন আলী (২৫), খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকাকে কেন্দ্র করে এ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বিকাশ ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনীর অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও বিকাশ অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০