আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাঘায় র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। বক্তব্য দেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, ফায়ার সার্ভিস ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন মুনসুর রহমান।
আলোচনায় দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য