admin
১৫ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরিরবন্দরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল কৃষকের ধান ক্ষেত 

দিনাজপুরের চিরিরবন্দরে দুর্বৃত্তরা আব্দুল গফুর (৬৫) নামে এক কৃষকের ২৪ শতক জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে। উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে রাতের আঁধারে ঘাস মারা ওষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উল্লেখ করে ওই কৃষক থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি সহ কৃষি অফিসকে বিষয়টি অবগত করেছেন।

ভুক্তভোগী কৃষক ও সরজমিনে ঘুরে জানা যায়, উপজেলার মহাদানী এলাকায় ভ্যান চালক আব্দুল গফুরের আবাদকৃত ২৪ শতক জমিতে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়। সকালে ওই কৃষক ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে দেখতে পান এবং বিষয়টি কৃষি অফিসে অবগত করেন। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার সরেজমিনে ওই ক্ষেতে গেলে কৃষক আব্দুল গফুর বলেন বলেন, আমি একজন ভ্যান চালক, ভ্যান চালিয়ে অনেক কষ্টে সংসার চালাই। ঋন নিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান চাষ করে পরিবারের ৬ মাসের চালের জোগান হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ স্প্রে করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাকে আক্রান্ত জমিটি পরিদর্শন করতে বলা হলে, পরিদর্শন পূর্বক ঘটনার সত্যতা বিষয়ে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে রবি মৌসুম প্রনোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় ।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন বলেন মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

২

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৩

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৪

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

৫

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

৬

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

৭

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৮

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৯

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১০

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১১

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৩

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৪

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১৫

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১৬

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৭

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৮

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৯

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০