admin
২২ অক্টোবর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘা প্রেসক্লাবে ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজশাহীর বাঘা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। প্রধান অতিথি ছিলেন ইউএনও শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী।

ইউএনও শাম্মী আক্তার বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, “জনগণের সমস্যা ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। গঠনমূলক সংবাদ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে।”

ওসি আ. ফ. ম. আছাদুজ্জামান অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক আসলাম আলী, আশরাফুল ইসলাম, আমানুল হক আমান ও গোলাম তোফাজ্জল কবীর মিলন। সঞ্চালনা করেন সাংবাদিক নুরুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১১

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

১২

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

১৩

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

১৪

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

১৭

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১৮

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১৯

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

২০