admin
২২ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গজারিয়ায় স্টার লাইন বাসচাপায় হবিগঞ্জের শ্রমিক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসচাপায় আকবর আলী মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বালুয়াকান্দি এলাকার সর্দার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত নিদাই মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গজারিয়ায় থেকে দৈনিক মজুরির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আকবর আলী সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী স্টার লাইন নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।
খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তবে নিহতের ভাই সুরত আলীর অভিযোগ, “বাসটিতে প্রবাসী যাত্রী থাকায় পুলিশ সেটি থানায় না নিয়ে অন্য চালক এনে ছেড়ে দিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমাদের অশিক্ষিত ও গরীব মানুষ জেনে পুলিশ সাদা কাগজে সাক্ষর নিয়ে আমার ভাইয়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই বুঝিয়ে দেয় এবং মামলাটিকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করে।”
সুরত আলী জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং রাত ৯টার দিকে স্থানীয় আনন্দবাজার এলাকায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
নিহত আকবর আলী ছিলেন পাঁচ সন্তানের জনক ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর স্ত্রী ও সন্তানরা অনিশ্চয়তার মুখে পড়েছেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানের সরকারি মোবাইল নম্বরে (০১৭১৩-৩৭৩৩৯৭) মঙ্গলবার রাত ১২টা ১৯ মিনিটে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০