রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় মূসা খাঁ নদী থেকে রমনী (৬৫) নামে এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত রমনী ওই এলাকার পাহাড়িয়া গোত্রের শুম্ভুর স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। চারদিন পর আজ নদীতে তার লাশ ভেসে উঠতে দেখা যায়।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য