admin
৩১ অক্টোবর ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বান্দাইখাড়া বধ্যভূমির সামনে তীব্র যানজট ও দুর্ঘটনার আতঙ্ক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার সাক্ষী নওগাঁর আত্রাইয়ের ঐতিহাসিক বান্দাইখাড়া বধ্যভূমি। প্রায় ৪০ থেকে ৪৫ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এখানে। সেই শহিদদের স্মৃতিধন্য স্থানে এখন এক নতুন বিপদের ছায়া—তীব্র যানজট ও দুর্ঘটনার আতঙ্ক।

বধ্যভূমির দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত হয়েছে শহিদ মিনার ও স্মৃতিফলক। কিন্তু আত্রাই নদীর ওপরের ব্রিজ, স্থানীয় বাজার এবং পশ্চিম দিক থেকে আসা রাস্তাগুলো বধ্যভূমির মূল ফটকের সামনেই এসে মিলেছে। ফলে এখানে গড়ে উঠেছে একটি জটিল ত্রিমুখী মোড়, যা বর্তমানে স্থানীয়দের কাছে পরিচিত “মৃত্যুর ফাঁদ” নামে।
প্রতিদিনই এই মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ব্রিজের ওপর থেকে, বাজারের ভেতর থেকে এবং পশ্চিম দিক থেকে আসা যানবাহনগুলো একই সঙ্গে মোড়ে প্রবেশ করায় প্রায়ই সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। মোড়ের পাশে থাকা ইটের ঘর ও রাস্তার স্বল্প প্রস্থতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

বিশেষ করে আত্রাই নদীর ব্রিজের দিক থেকে আসা রাস্তাটি অতিরিক্ত খাড়া হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়েছে। প্রায়শই ভারী ও দ্রুতগতির যানবাহনের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জানান, শহিদদের স্মৃতিধন্য এই স্থানের মর্যাদা রক্ষা ও মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত মোড়টি সংস্কার করা প্রয়োজন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ত্রিমুখী মোড়টিকে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করা, রাস্তার পাশে সিএনজি ও অটো-রিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি, এবং বধ্যভূমির পরিবেশ উন্নয়ন।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও স্থানীয় সরকার দ্রুত বিষয়টির প্রতি নজর দেবে—যাতে শহিদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০