admin
২ নভেম্বর ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি কৃষকের ব্যাপক লোকসানের আশঙ্কা

গত তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ধান, আলুসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠজুড়ে এখন পানিতে নিমজ্জিত ফসলের চিত্র।

এতে ফলন বিপর্যয়সহ বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে আলু, পেঁয়াজ, সরিষা ও বিভিন্ন শাকসবজি পানিতে ডুবে নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

‎আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৮৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এছাড়া ৫৬ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে সরিষা ও ১৫ হেক্টরে বিভিন্ন সবজি বপন করা হয়েছে। এর মধ্যে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৭০৫ বিঘা (৯৪ হেক্টর) জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া আলু ১৪৩ বিঘা (১৯ হেক্টর), সরিষা ১১৩ বিঘা (১৫ হেক্টর) ও বিভিন্ন শাকসবজি ১৬৫ বিঘা (২২ হেক্টর) জমির ফসল পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।
‎কালীকাপুর গ্রামের কৃষক শফিউদ্দীন বলেন, “গত বছর আলুর দাম কম থাকায় লোকসান গুনতে হয়েছিল। এবার ভালো দাম পাবার আশায় আড়াই বিঘা জমিতে আলু বপন করেছি। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে, সব বীজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বড় লোকসানের মুখে পড়লাম।”
‎পাঁচুপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দীন জানান, “চার দিন আগে দুই বিঘা জমিতে সরিষা বপন করেছি। কিন্তু পরপর বৃষ্টি শুরু হওয়ায় বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন সব কিছুই অনিশ্চিত।”
‎আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “যেসব জমিতে আলু ও সরিষা পানিতে ডুবে গেছে, সেগুলো রক্ষা পাওয়া বেশ কঠিন হবে। তবে বেশিরভাগ ধান এখন পাক ধরেছে, তাই ধানের ক্ষতি তুলনামূলক কম। তবে যেসব ধান নুয়ে পড়েছে বা সদ্য শীষ বের হয়েছে, সেগুলোর ক্ষতির আশঙ্কা রয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

১

আইডি কার্ড থেকে এআই কর্নার, এক শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে বিদ্যালয়ের চিত্র

২

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব, বাড়ছে অপরাধ

৩

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ গাছের চারা রোপণ

৪

সান্তাহারে জেল ও জুলুমের শিকার বিএনপির নেতা কর্মীকে গণ সংবর্ধনা  

৫

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা আদায়

৬

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

৭

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

৮

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৯

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১০

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

১১

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৩

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১৪

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

১৫

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১৬

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৭

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১৮

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৯

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০