admin
৩ নভেম্বর ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম ও কৃষিবিদ গোলাম রব্বানী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯৩৮০ বিঘা জমিতে গম, সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসল চাষ করা হবে।

এর মধ্যে ৯০ বিঘা জমিতে গম, ৯১৯০ বিঘায় সরিষা, ২০ বিঘায় সূর্যমুখী, ২০ বিঘায় চিনাবাদাম, ২০ বিঘায় পেঁয়াজ, ২০ বিঘায় মসুর, ২০ বিঘায় খেসারী এবং ২০ বিঘায় অড়হড় ফসলের আবাদ করা হবে। প্রতিটি ফসলের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা শীতকালীন রবি মৌসুমে লাভজনক ফসল চাষে আরও উৎসাহিত হবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, সরকারি এই সহায়তা তাঁদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফলন বাড়াতে সহায়ক হবে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আরও ভূমিকা রাখবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

১০

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

১১

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১২

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১৩

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১৪

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৫

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৬

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৮

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৯

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২০