admin
৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আকতার এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মাঝিড়া বাইপাস রাস্তায় যান চলাচল বন্ধ করে এই মানববন্ধন করা হয়। এতে এক ঘন্টাব্যাপী রাস্তায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে জানান, প্রধান শিক্ষক আমাদের দিয়ে নিজে খাওয়ার জন্য রান্না করে নেয়, আমাদের সাথে অশালীন আচরণ করে, সামান্যতেই বকাঝকা করে, পিয়নের কাজ আমাদেরকে দিয়ে করে নেয়, এমনকি আমাদের দিয়ে বাথরুম পর্যন্ত পরিষ্কার করে নেয়। আমরা কিছু বললেই আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমরা এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দাবি জানাচ্ছি।

এসময় স্থানীয় এলাকার বেশ কিছু অভিভাবকরা এই মানববন্ধনে অংশ নেন। তাদের দাবী বাচ্চাদের দিয়ে স্কুলে পিয়নের কাজ করে নেয়া হয়। স্কুলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এদিকে মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক নাজনীন আকতার বিদ্যালয় থেকে চলে যান।

মানববন্ধন চলাকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফিরে যেতে বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের জানান, তোমাদের প্রধান শিক্ষক নাজনীন আকতারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০