admin
৫ নভেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে হাডুডু খেলার উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দেশের জাতীয় খেলা ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার আমরুল ইউনিয়নের নগর জোয়ারদারপাড়া মাঠে নগর আমরুল প্রভাতী ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হেলালুজ্জামান তালুকদার লালু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার লালু বলেন,
“আপনাদের নিকট একটাই চাওয়া—বিগত দিনের ন্যায় আবারও রেকর্ড পরিমাণ ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতীক ধানের শীষকে বিজয়ী করুন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর আমরুল প্রভাতী ক্লাবের সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আমিনুর রহমান জোয়ারদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদশা সরকার, শাহজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।
উদ্বোধনী খেলায় অংশ নেয় শেরপুর উপজেলার ইয়াং স্টার ক্লাব ও বাগ্রা স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও জয়-পরাজয় নির্ধারণ না হওয়ায় খেলা অতিরিক্ত দিনে গড়ায়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

লালপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আত্রাইয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

১০

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

১১

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

১২

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

১৩

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

১৪

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

১৫

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৬

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১৭

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১৮

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৯

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

২০