Md. Ariful Islam
৩০ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের মনোনয়ন রিভিউয়ের চেষ্টার প্রতিবাদ

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে কতিপয় স্বার্থন্বেশী ব্যক্তি কর্তৃক দলের প্রদত্ত মনোনয়ন রিভিউয়ের প্রতিবাদে রায়গঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. আব্দুল বাতেন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জানান, সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আয়নুল হককে বিজয়ী করতে তিনি এবং দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি মনোনয়ন রিভিউয়ের নামে বিভ্রান্তি সৃষ্টির যে কোনো প্রয়াস রুখতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার হুশিয়ারি দেন। সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ত্যাগী নেতা ভিপি আয়নুল হকের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ডাবলু এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন—দলীয় ঐক্য বজায় রেখে ত্যাগী নেতাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে মনোনয়ন রিভিউয়ের চক্রান্ত প্রতিহত করা হবে। স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার হুশিয়ারি দেন। সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে ত্যাগী নেতা ভিপি আয়নুল হকের পক্ষে সক্রিয় ভূমিকা নেয়ার জন্য।

এ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন—দলীয় ঐক্য বজায় রেখে ত্যাগী নেতাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে মনোনয়ন রিভিউয়ের চক্রান্ত প্রতিহত করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১১

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

১২

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

১৩

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

১৪

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

১৭

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১৮

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১৯

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

২০