সিংড়া (নাটোর) প্রতিবেদক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কিশোর নিহত

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালির ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে জিসান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিসান উপজেলার কালিগজ্ঞ গ্রামের ইসরাফিলের ছেলে ও তিনি ওই গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। সে একটি বালিবাহী ট্রলির হেলপার হিসেবে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও চালক ফারুক বালি বোঝাই করে ট্রলি নিয়ে কলম ইউনিয়নের সূর্যপুর এলাকায় যাচ্ছিলেন। সূর্যপুর এলাকায় পৌঁছালে রাস্তার জায়গা নিচু হওয়ায় ট্রলি চাকার নিচে ইট দিয়ে ঠেকা দিতে বলেন চালক। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি জিসানের শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জিসান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১০

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১১

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১২

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৩

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৪

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৭

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১৯

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

২০