নওগাঁ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ সদর-৫ আসনের পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নওগাঁ সদর-৫ আসনের পুলিং এজেন্টদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নওগাঁ শহরের হোটেল যমুনা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু। মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য ও দিকনির্দেশনা দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক এমদাদুল হক মুকুল, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কোহিনুল ইসলাম মিলি, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল এবং নওগাঁ জেলা যুবদলের সদস্য জুলহাজুল রশিদ অপু, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম, প্রশিক্ষণে পুলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনিয়ম মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিং এজেন্টদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মশালায় নওগাঁ সদর-৫ আসনের বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিং এজেন্টরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১১

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

১২

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

১৩

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

১৪

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

১৫

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

১৭

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১৮

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১৯

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

২০