রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনু পারভিন (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু গৃহবধু নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়।
রোববার (২২ ফেব্রুয়ারী) ২০২৬ দুপুর পৌণে ১টায় এই ঘটনা ঘটে। গৃহবধু আনু পারভিন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট পালপাড়া গ্রামের কাউসার আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা পুলিশ জানান, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট পালপাড়া গ্রামের কাউসার আলীর স্ত্রী আনু পারভিন বাড়িতে বিদ্যুৎয়াতিত হওয়া মুরগীকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাজিয়া খান বলেন, হাসপাতালে আসার পর আনু পারভিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য