এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

নাটোরের লালপুরে অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান এলাকার মোমিন মন্ডলের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বাবা মোমিন মন্ডল জানান, গত ১২ মার্চ কদিমচিলান বাজারে তার ছেলে রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামের রড-সিমেন্টের দোকানে সিমেন্ট কিনতে যান। এ সময় বাজারমূল্যের চেয়ে বেশি দাম দাবি করলে সামাদ প্রতিবাদ করেন। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানে থাকা রড দিয়ে ৪-৫ জন মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালপুর থানায় দুই ব্যবসায়ী ভাইসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের পর একটি মামলা হয়েছিলো। এখন ৩০২ যুক্ত করে মামলাটি আদালতে উপস্থাপন করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় কর্মরত মুলধারার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

পুঠিয়ায় দুই মসজিদে মোটরসাইকেল চুরি ও সাইকেল

নাটোরে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবি

নওগাঁয় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

লালপুরে পদ্মার চর অঞ্চলে মাঠ দিবস পালিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ইসলামপুরে জ্বালানি তেলের সংকট সংবাদ সংগ্রহে অটোরিকশায় নির্ভরতা

আত্রাই রাস্তা সংস্কার শুরু, স্বস্তি ফিরছে এলাকাবাসীর

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১০

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

১১

নাটোরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন

১২

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১৩

আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি নেতা পাপ্পু

১৪

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

১৭

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

১৯

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

২০