বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২’শতাধিক ঈদ সামগ্রী পৌঁছে দিলো ‘আমাদের বাঘা’

২’শতাধিক অসহায় পরিবারকে ঈদ সামগ্রী পৌঁছে দিলো ‘আমাদের বাঘা’ফেসবুকভিত্তিক গ্রুপ

বিপুল হোসেন সৈকত
বাঘা (রাজশাহী)

বাঘায় “আমাদের বাঘা”র উদ্যোগে ঈদ ফুড প্যাক বিতরণ “উৎসবে দূর্যোগে, নিঃশ্বাসে বিশ্বাসে—আমাদের বাঘা আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা”।

গ্রুপটির উদ্যোগে বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবারের কর্মসূচিতে প্রায় ২০০-এর বেশি অসহায় ও দুস্থ পরিবারসহ একজন অসুস্থ ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়েছে।

প্রায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিত এই ফেসবুকভিত্তিক গ্রুপটি গত ৭–৮ বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এবারের ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচির অর্থায়ন করেছেন প্রবাসী সদস্য, গ্রুপের উপদেষ্টা মণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের সম্মিলিত সহযোগিতায় অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করেন গ্রুপের সিনিয়র এডমিন এস আর সাকিব রহমান ও তুষার আহমেদ। সার্বিক খোঁজখবর রাখেন গ্রুপের সিনিয়র এডমিন ও সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার। এছাড়া গ্রুপের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০