আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

 

নওগাঁর আত্রাই এর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া পোস্ট অফিস দীর্ঘদিন ধরে স্থায়ী ভবন সংকটে ভুগছে। বর্তমানে পোস্ট অফিসটি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ কক্ষে পরিচালিত হচ্ছে, যা অফিস পরিচালনার জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে সাধারণ মানুষের জন্য সেখানে সেবা গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে ভবনটি অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

পোস্ট অফিসে কর্মরত পোস্টমাস্টারসহ অন্যান্য কর্মচারীদেরও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে। চাকরির স্বার্থে পরিবার থেকে দূরে থেকে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করায় তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, বাংলাদেশ ডাক বিভাগের অধীন এই পোস্ট অফিসটি উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে থাকে। অথচ প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত বান্দাইখাড়ায় একটি স্থায়ী ও আধুনিক পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন জনসাধারণের ভোগান্তি কমবে, অন্যদিকে ডাক বিভাগের সেবার মানও বৃদ্ধি পাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, লাখ টাকা জরিমানা

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকরা

আত্রাইয়ের পোস্ট অফিসের স্থায়ী ভবনের দাবি

বাগাতিপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল

আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে স্বাধীনতা দিবস পালিত

১০

‘মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে’ নলডাঙ্গায় হুইপ দুলু

১১

লালপুরে আশ্রম দখলের অভিযোগ

১২

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

১৩

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

১৪

পুঠিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নলডাঙ্গায় মেয়র পদে গিয়াসের প্রার্থীতা ঘোষণা

১৬

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি রেজু

১৭

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এডভোকেট রাশেদ

১৮

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

১৯

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাথমিক তালিকায় রাজশাহীর সাজু

২০