সিংড়া (নাটোর) প্রতিবেদক
১৮ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা

নাটোরের সিংড়ায় মোবাইল কোর্টের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি মিষ্টির দোকানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস নিশাত আনজুম।

সোমবার (১৮ মে) দুপুরে সিংড়া পৌর শহরের থানা মোড়ের পাশে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং একই আইনের ৪৭ ধারায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, অভিযান চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, রান্নার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ওজন পরিমাপক যন্ত্র নিয়মিত নবায়ন এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার বিষয়ে সতর্ক করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বাগাতিপাড়ায় ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ এলাকাবাসীর আনন্দ, প্রতিমন্ত্রী পুতুলের প্রতি কৃতজ্ঞতা

ভূমি মন্ত্রনালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর- প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

১০

সিংড়ায় ঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

১১

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ আটক-৪

১২

নলডাঙ্গায় হত্যা মামলার আসামি মধু গ্রেফতার

১৩

সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা

১৪

ভূমি সপ্তাহ উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং

১৫

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

১৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজু

১৭

বাউয়েটে আউটকাম-বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৯

সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

২০