আমিনুল ইসলাম সোহাগ, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

জীবনের শেষ সময়ে মানুষের শেষ ঠিকানা তৈরি করে দেওয়ার নীরব কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই সিদ্দিক।

দীর্ঘদিন ধরে তিনি মানুষের মৃত্যুর পর দাফনের জন্য কবর প্রস্তুত করাসহ মৃত্যু মানুষকে গোসল দেওয়ার কাজ করে আসছেন। গ্রামের কারও মৃত্যু সংবাদ পেলে কবর স্থানে ছুটে যান আব্দুল হাই সিদ্দিক। প্রয়োজন অনুযায়ী কবরের স্থান নির্ধারণ, মাটি খনন এবং দাফনের উপযোগী করে প্রস্তুত করার কাজ করেন তিনি। শোকের মুহূর্তে স্বজনদের পাশে থেকে নীরবে দায়িত্ব পালন করাই যেন তাঁর জীবনের অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে।

সান্দিড়া গ্রামের বাসিন্দা মাওলানা বাবলু মিয়া জানান, একজন মানুষের জীবনের শেষ বিদায়ের প্রস্তুতিতে আব্দুল হাই সিদ্দিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই কাজটি অত্যন্ত কষ্টসাধ্য, সাহসের ও পরিশ্রমের। তবুও মানবিক দায়বদ্ধতা থেকে তিনি বছরের পর বছর এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর এই নীরব সেবাকে এলাকাবাসী মানবিক ও মহৎ কাজ হিসেবে দেখছেন। জীবনের নানা ব্যস্ততার মাঝেও মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা প্রস্তুত করার এই কাজের মাধ্যমে তিনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সান্দিড়া গ্রামের মৃত হাফিজার রহমান মাষ্টার ছেলে। পেশায় তিনি একজন মৎস্য ব্যবসায়ী।

দমদমা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শিপলু খান বলেন, বিভিন্ন মানুষের জীবনের ভিন্ন ভিন্ন গল্প থাকলেও আব্দুল হাই সিদ্দিকের গল্পটি একটু ব্যতিক্রম। তিনি হলেন মানুষের শেষ ঠিকানার কারিগর। তিনি শুধু তার নিজ গ্রাম সান্দিড়ায় নয় আশেপাশে গ্রামের মানুষের মৃত্যু সংবাদ পেলে ছুটে যান কবর প্রস্তুত করা ও মৃত্যু মানুষকে গোসল করিয়ে দেওয়ার জন্য।

এ বিষয়ে শেষ ঠিকানার কারিগর আব্দুল হাই সিদ্দিক বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে যেন মৃত্যু মানুষের দাফনের জন্য কবর প্রস্তুত ও গোসল করে দেওয়ার কাজ করে যেতে পারি। আর এই কাজ করতে আমার ভালোই লাগে। এখন পর্যন্ত আমি প্রায় শতাধিক কবর প্রস্তুত ও মৃত্যু মানুষের গোসল করে দিয়েছি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০