নলডাঙ্গা প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

নাটোরের নলডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট ২০২৬) বেলা ১১.০০ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে কোন হানাহানি, বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হবে না। হযরত মুহাম্মদ (সাঃ) সমস্ত মানব জাতির রহমত স্বরুপ ৫৭০ হিজরির ১২ রবিউল আওয়াল মাসে মক্কায় কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেন। তিনি ৬৩৩ হিজরির ১২ রবিউল আওয়াল মাসে মদিনায় ইন্তেকাল করেছেন। আলোচনা সভায় হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা সহ দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম প্রমূখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০